1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা ও পানি-স্যানিটেশন বিষয়ে কর্মশালা”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা ও পানি-স্যানিটেশন বিষয়ে কর্মশালা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,

খাগড়াছড়ি প্রতিনিধি।।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও এর ব্যবহার এবং পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিয়ে খাগড়াছড়িতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট ) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার মূল বিষয় ছিল,“বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও ব্যবহার” এবং “চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে পানি সরবরাহ ও স্যানিটেশন বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা”।

এ কর্মশালায় জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ কর্মশালাটি ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) আয়োজনে করেছে হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর  সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতি’র বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হবে।

কর্মশালায় চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও ব্যবহার, নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অভিজ্ঞতা ও মতবিনিময় করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী সেবা সহজলভ্য করার পাশাপাশি নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক

খাগড়াছড়ি প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির