1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখি ও তার ঝুলন্ত বাসা প্রকৃতি থেকে আজ বিলুপ্তির পথে”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখি ও তার ঝুলন্ত বাসা প্রকৃতি থেকে আজ বিলুপ্তির পথে”

​সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, খড়ের চিকন ডালপালা বুনে শৈল্পিক ছন্দে ঝুলন্ত বাসা তৈরির কারিগর ‘বাবুই পাখি’। গ্রামবাংলার চিরচেনা এই পাখিটি একসময় তাল, নারকেল ও সুপারি গাছের ডালে দলবেঁধে বাসা বানিয়ে বসবাস করত। তাদের কিচিরমিচির শব্দে মুখর থাকত গ্রামীণ জনপদ। কিন্তু কালের বিবর্তনে পরিবেশের ভারসাম্যহীনতা এবং নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে আজ হারিয়ে যাওয়ার পথে প্রকৃতির এই নিপুণ স্থপতি।

​গ্রামাঞ্চলে একসময় প্রবাদ ছিল—‘বাবুই পাখির বাসা, দেখে মনে জাগে আশা’। বাবুই পাখির বাসা শুধু দৃষ্টিনন্দনই নয়, এর নির্মাণশৈলী প্রকৌশলবিদ্যাকেও হার মানায়। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। ঝড়ে বা বাতাসে বাসা যেন হেলে না পড়ে, সে জন্য তারা অত্যন্ত মজবুত ও সুনিপুণভাবে বাসা ঝুলিয়ে রাখে। প্রজনন মৌসুমে পুরুষ বাবুই পাখি নিপুণভাবে বাসা তৈরি করে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। বাসা তৈরির কাজ অর্ধেক শেষ হলে তারা সঙ্গিনী খোঁজে এবং স্ত্রী পাখি বাসা পছন্দ করলে উভয়ের যৌথ প্রচেষ্টায় তা পূর্ণাঙ্গ রূপ নেয়।

পাখিপ্রেমী স্কুল শিক্ষক জসিম মাদবর বলেন,একটা সময় গ্রামে রাস্তার ধারে, জমির আইলে প্রচুর তাল গাছ ছিলো বাবুই পাখি সে তাল গাছে অনেক সুন্দর করে বাসা তৈরি করতো এখন আর তেমনটা চোখে পড়েনা। তিনি বলেন,কি নিখুত বুননকৌশল সত্যি অসাধারণ। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন, অকাতরে তাল গাছ,নারিকেল গাছ কেটে ফেলার কারণে এ পাখিটা আজ দেশে বিলুপ্তির পথে।

পরিবেশবিদ ও স্থানীয়দের মতে, বাবুই পাখি ও তাদের আবাসস্থল ধ্বংস হওয়ার পেছনে কয়েকটি প্রধান কারণ দায়ী, তার মধ্যে অপরিকল্পিত নগরায়ন এবং গ্রামীণ এলাকায় নির্বিচারে তাল, নারকেল ও সুপারি গাছ কেটে ফেলার কারণে বাবুই পাখি তাদের আবাসস্থল হারাচ্ছে।

​আধুনিক কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে জমিতে থাকা ক্ষতিকর পোকা ও ঘাসফড়িং মারা যাচ্ছে, যা বাবুই পাখির প্রধান খাদ্য। তাছাড়া প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ায় এদের প্রজনন প্রক্রিয়া এবং টিকে থাকা হুমকির মুখে পড়েছে।

​প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে পাখির অভয়াশ্রম গড়ে তোলা অত্যন্ত জরুরি। পরিবেশবাদীদের মতে, এখনই যদি সচেতন হওয়া না যায়, তবে আগামী প্রজন্ম হয়তো বইয়ের পাতায় বা ছবিতে ছাড়া জীবন্ত বাবুই পাখি দেখতে পাবে না। গ্রামীণ ঐতিহ্য ও প্রকৃতির এই অনন্য সৌন্দর্য রক্ষায় প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগে তাল ও অন্যান্য উপযোগী গাছ রোপণ এবং পাখি শিকার বন্ধে কঠোর আইন প্রয়োগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির