1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

কুমিল্লার বাঙ্গরায় দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত”

  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭৬ জন দেখেছেন

“কুমিল্লার বাঙ্গরায় দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত”
সাইদুজ্জামান ভুইয়া

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জারি বিশেষজ্ঞ ও দেশবরেণ্য ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. পি. কে. সাহার তত্ত্বাবধানে মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প-২০২৬ আজ শুরু হয়েছে।

‘মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম’-এর সার্বিক সহযোগিতায় এবং স্বর্গীয় রাজমোহন সাহা ও তাঁর সহধর্মিণী মাখন বালা সাহার পুণ্যস্মৃতি স্মরণে ১৪ ও ১৫ আগস্ট ২০২৬ (শুক্র ও শনিবার) এ ব্যতিক্রমধর্মী এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ক্যাম্পটি শুরু হয়েছে চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, শ্রীকাইল, বাংগরা, কুমিল্লায়। দুই দিনব্যাপী এ আয়োজনে সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সরকারের সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, ইয়েমেনের অনারারি কনসাল জেনারেল ও শাহ গ্রুপ এবং টিএএস গ্রুপের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নুরুল হক, মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, অতিরিক্ত সচিব (অব.) ডা. আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ খান এবং বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মো. শফিউর আলম।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. পি. কে. সাহা, কনসালট্যান্ট, শমরিতা হাসপাতাল, ঢাকা।

এছাড়া, আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম এর সদস্য ইব্রাহিম খলিল, ডা. আব্দুস সাত্তার বেগ, মো: মেহেদী হাসান, মো: মাহমুদুল হাসান, মো: মোস্তফা কামাল, তাসলিমা আক্তার, মো: নাইমুর রহমান প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপিস্থিত ছিলেন ৪৫তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা মো; রাকিব হোসেন (প্রশাসন), মো: ফকরুল ইসলাম (সাধারণ শিক্ষা), বিআরটিএ, কুমিল্লার সহকারি পরিচালক মো: মামুনসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ইতোমধ্যে ক্যাম্পটি ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য গত ২৩ বছর যাবত এ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির