1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

বদলগাছীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

বদলগাছীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

মোঃ সারোয়ার হোসেন অপু , জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁর বদলগাছীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মোস্তাকিম হোসেন নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের সাদিশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোস্তাকিম হোসেন সাদিশপুর গ্রামের আবু হাসানের ছেলে।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে সাদিশপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা বিক্রির অভিযোগে মোস্তাকিম হোসেনকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। আটকের পর তাকে বদলগাছী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তবে উদ্ধার করা গাঁজার পরিমাণ মামলা করার মতো না হওয়ায় তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা দেওয়ার মতো পরিমাণ গাঁজা পাওয়া যায়নি। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির