1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে চরম ফল বিপর্যয় দেখা দিয়েছে।

  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮৬ জন দেখেছেন

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে চরম ফল বিপর্যয় দেখা দিয়েছে।

মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সদরের একসময়ের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে ধারাবাহিক ফল বিপর্যয় দেখা দিয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে মাত্র ৩৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী পাস করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর বিদ্যালয়টি থেকে ১১৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে মাত্র ৪২ জন উত্তীর্ণ হয়েছে, অকৃতকার্য হয়েছে ৭৪ জন। বিগত ২০২৫ সালেও ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জনই অকৃতকার্য হয়েছিল (পাসের হার ছিল ৪৩ দশমিক ৫৫ শতাংশ)। টানা দুই বছর বিদ্যালয়টি থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৩৪ শতাংশ।

ধারাবাহিক এই ধসের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন শিক্ষার্থীদের শিখন ঘাটতি ও অভিভাবকদের সচেতনতার অভাবকে দায়ী করেন। তিনি বলেন, “শ্রেণিকক্ষে এসে শিক্ষার্থীরা প্রাথমিক স্তরের সাধারণ গণিত (যোগ-বিয়োগ) পর্যন্ত করতে পারে না।” তবে অনিয়মিত শিক্ষার্থীদের বিষয়ে কঠোর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া এবং দুর্বল ভিত্তি নিয়ে মাধ্যমিক শ্রেণিতে উন্নীত করার দায় বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষকের অব্যবস্থাপনা ও তদারকির অভাবই মূলত এই বিপর্যয়ের কারণ।

উপজেলা একাডেমিক সুপারবাইজার ধীরাজ সরকার ফলাফলকে হতাশাজনক আখ্যা দিয়ে জানান, তদারকি জোরদারে শিক্ষা অফিসের ভূমিকা বাড়াবে।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন জানান, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শিক্ষক নাকি শিক্ষার্থীদের গাফিলতি রয়েছে—তা চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রস্তুত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির