1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত ১

  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত ১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার(১৫ আগস্ট) দুপুরের পর উপজেলার পাঁচ্চর এলাকার বালাকান্দি গ্রামে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোরী হলো, ওই এলাকার আজিজুল ইসলামের মেয়ে জান্নাত আক্তার (১৩) ও ফারুক ফরাজীর মেয়ে আকিতা আক্তার (১৩)। গুরুতর আহত হলো শামিম হোসেনের মেয়ে লাবিবা আক্তার (১২)। তারা শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে বাসিন্দা। নিহতরা সম্পর্কে খালাতো বোন বলে জানা গেছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে ওই এলাকার জান্নাতুল, আতিকা ও লাবিবা। পরে পুকুরের পানিতে তাঁরা তলিয়ে যায়। দীর্ঘক্ষনেও তারা পাড়ে উঠতে পারেনি। দুইঘন্টা পর তিনটার দিকে জান্নাতুল ও আতিকাকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তল্লাশি করে উদ্ধার করা হয় লাবিবাকে। তিনজনকেই উদ্ধার করে নিয়ে আসা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ও আতিকাকে মৃত ঘোষণা করেন। দুই কিশোরীর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আহত লাবিবা চিকিৎসাধীন রয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.কামাল হোসেন বলেন,’দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরও একজন আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির