1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

উপজেলা ছাত্র দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ জন দেখেছেন

উপজেলা ছাত্র দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত”

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ

নওগাঁর বদলগাছীতে উপজেলা ছাত্র দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ১৫ ই আগষ্ট ২০২৬ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রদলের আয়োজনে ১৬ আগষ্ট ২০২৬ ইং রোববার বিকেল ৫ টায় জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাজু হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা সেচ্চাসেসবক দলের আহবায়ক মোঃ মানিক চৌধুরী।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক প্রতীক হোসেন,যুগ্ম আহবায়ক মোঃ বিল্লু হোসেন,সহঃ সাধারণ সম্পাদক মোঃ সায়িম হোসেন,সদস্য মোঃ নাহিদ হোসেন, শিশির আহম্মেদ,শিশির আহম্মেদ, আসাদুজ্জামান ভুট্টু,আরাফাত হোসেন রাব্বি, মোঃ বেনজির হোসেন,কোলা ইউপির ছাত্রদলের সহঃ সভাপতি মোঃ মেহেদী হাসান, ছাত্রনেতা তুহিন হোসেন,সজিব হোসেন,নাঈম হোসেন সহ উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড, কলেজ শাখার নেতাকর্মী।
আহবায়ক মোঃ সাজু হোসেন বলেন, আজ আমরা ত্যাগ স্বীকার করার কারণে আমাদের দল আজ সরকারি দলে এসেছি। আজকাল কিছু পাতি নেতা তৈরি হচ্ছে সেটি তৈরি হতে দেওয়া যাবে না। যারা বিগত দিনে নির্যাতিত নিপীড়ত হয়েছে তারাই উপজেলা সহ সকল সেক্টরের নেতৃত্ব দিবে। কারণ তারাই পরীক্ষিত নেতাকর্মী। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দল চলবে।
পরিশেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির