রাজনৈতিকভাবে হেয় করতেই বারবার অপপ্রচার: কুদ্দুস খান
মাহফুজুর রহমান সাইমন :
ইসলামপুরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও বিভিন্ন পোস্ট প্রচারের প্রতিবাদ জানিয়েছেন কুদ্দুস খান। তাঁর দাবি, রাজনৈতিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করতেই একটি চক্র পরিকল্পিতভাবে বারবার তাঁর নামে অপপ্রচার চালিয়ে আসছে।
কুদ্দুস খান বলেন, তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে সত্যতা যাচাই করুক। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা থেকে বারবার অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
কুদ্দুস খানের দাবি, এর আগেও বিভিন্ন সময়ে একই ধরনের অপপ্রচার চালানো হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এসব করছে বলে অভিযোগ তাঁর।
তিনি আরও বলেন, অপপ্রচারের মাধ্যমে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
Leave a Reply