1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লালপুরে সড়কের ধারে গড়ে উঠবে ঘুঘুডাঙ্গার আদলে পর্যটনকেন্দ্র

  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

লালপুরে সড়কের ধারে গড়ে উঠবে ঘুঘুডাঙ্গার আদলে পর্যটনকেন্দ্র

লালপুর(নাটোর)প্রতিনিধি:

‘সড়কের দুই পাশে সারি সারি তালগাছ এর সঙ্গে থাকবে নিমগাছের সবুজ ছায়া। সময়ের সঙ্গে গাছগুলো বড় হয়ে উঠলে বদলে যাবে পুরো এলাকার দৃশ্যপট’ এমনই স্বপ্ন দেখছে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ। নওগাঁর ঘুঘুডাঙ্গার আদলে গড়ে তোলা হবে একটি নান্দনিক পর্যটনকেন্দ্র।

রবিবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলার গোপালপুর স্টেডিয়াম থেকে ভাটপাড়া-কাজিপাড়াগামী সড়কের পাশে ৩শত তালগাছ ও একশত নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) বিশেষ বরাদ্দের আওতায় এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি করতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এবিষয়ে ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, শুধু গাছ লাগিয়েই আমাদের কর্মসূচি শেষ হবে না। রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হবে। আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে সড়কের দুই পাশকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি ভবিষ্যতে এখানে মানুষের বিনোদনের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁর ঘুঘুডাঙ্গার মতো সুন্দর একটি পরিবেশ তৈরি করতে চাই। এখন আমরা গাছ লাগাচ্ছি। গাছগুলো বড় হলে জায়গাটির সৌন্দর্য অনেক বেড়ে যাবে। পর্যায়ক্রমে এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাফিজুল ইলসাম, ইউপি সদস্য রজব আলী, মহিলা সদস্য লতিফা বেগম প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির