1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা

  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৩ জন দেখেছেন

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা

“মোঃ রোকন উদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি চট্টগ্রাম”
১৬ই আগস্ট ২০২৬ রোজ রবিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-এর চট্টগ্রাম আগমন উপলক্ষে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর পক্ষ থেকে গভীর শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।

আজ ১৬ই আগস্ট, রোজ রবিবার সকাল ৯:৩৯ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে মন্ত্রী মহোদয় পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় মন্ত্রী মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়া। শুভেচ্ছা বিনিময়কালে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর নেতৃবৃন্দ, চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, উন্নয়ন এবং গণমাধ্যমের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। মন্ত্রী মহোদয় ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং চট্টগ্রামের সংস্কৃতি ও সাংবাদিকতার প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মানিক ও এম এ নাঈম, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ্র, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান এবং মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা নাজ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির