1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২৬ জন দেখেছেন

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি এলাকার কদিমচিলান-চাঁদপুর বাজারগামী পুকুরপাড় ঘাটচিলান এলাকায় জনৈক কাচু মিস্ত্রির জমির পাশে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম উত্তরপাড়া (বক্কুর মোড়) এলাকার মো. মকবুল খাঁর ছেলে মো. নাঈম খাঁ (২২) এবং গুরুদাসপুর উপজেলার কান্দাইল এলাকার মো. ওয়াজ আলী প্রামাণিক ও কহিনূর বেগমের ছেলে মো. আতিকুর রহমান আসিফ (২০)।

পুলিশ জানায়, তারা লালপুরের ওয়ালিয়া এলাকায় ইয়াবা সরবরাহের উদ্দেশ্যে এসেছিলেন। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির কাজে যোগাযোগ রক্ষায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার (১৭ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির