1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

“গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন”

  • আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬৬ জন দেখেছেন

“গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন”

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি।

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর উদ্যোগে গাইবান্ধায় ‘ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম’-এর ৩নং ব্রাঞ্চের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে গাইবান্ধা ১নং ব্রাঞ্চের ব্যবস্থাপক শেখ মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও টিম লিডার মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলার সাব জোনাল ম্যানেজার বকুল ইসলাম, গাইবান্ধা জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার সাইফুল ইসলাম।
গাইবান্ধা ১ এর সিনিয়র ব্যবস্থাপক আসাদুল ইসলাম ও ও গাইবান্ধা ৩এর ব্যবস্থাপক রাজু আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঋণগ্রহীতা সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে সহজ শর্তে ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজি সংকট দূর করে তাদের ব্যবসা সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম সহায়ক হবে।

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।

বিজের প্রকাশিত তথ্য অনুযায়ী, গাইবান্ধার বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির কৃষি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে। নতুন এই ঋণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেয়ে নিজেদের উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে পারবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির