1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য আটক

  • আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য আটক

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটক দুজনের মধ্যে একজনের বয়স ২১ বছর এবং অপরজনের বয়স ১৭ বছর।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাতে খাগড়াছড়ি সদর থানার গঞ্জপাড়া ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. জহিরুল ইসলাম ফরাজী (২১) ও আহনাফ তাহমিদ তামিম (১৭) নামের দুজনকে আটক করা হয়।
আটক জহিরুল ইসলাম ফরাজী খাগড়াছড়ি পৌরসভার কলেজ গেইট এলাকার বাসিন্দা। অপর আটক আহনাফ তাহমিদ তামিম সদর উপজেলার তালুকদার পাড়ার বাসিন্দা।
খাগড়াছড়ি সদর থানা পুলিশ বলছে, আটক দুজনের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন মিছিল ও সভা-সমাবেশে অংশ নেওয়ার ছবি পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের তথ্যমতে , আটক জহিরুল ইসলাম ফরাজী ও আহনাফ তাহমিদ তামিমের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলাও রয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-০৯, তারিখ ১৮ জুলাই ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত-২০১৩)-এর ৬(২), ৭, ৯, ১২ ও ১৪ ধারায় মামলা করা হয়েছে।
এ ছাড়া খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-১৩, তারিখ ২৪ মার্চ ২০২৬-এ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত-২০১৩)-এর ৬(২), ৭, ৮, ৯, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটকের পর দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির