1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

আসন্ন সেপ্টেম্বর ঘিরে খাগড়াছড়িতে নিরাপত্তা প্রস্তুতি জোরদার: সম্ভাব্য ঝুঁকি ও হুমকি মোকাবিলায় আন্তঃসংস্থা সমন্বয়ের ওপর গুরুত্ব”

  • আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

আসন্ন সেপ্টেম্বর ঘিরে খাগড়াছড়িতে নিরাপত্তা প্রস্তুতি জোরদার: সম্ভাব্য ঝুঁকি ও হুমকি মোকাবিলায় আন্তঃসংস্থা সমন্বয়ের ওপর গুরুত্ব”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

আসন্ন সেপ্টেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকি ও হুমকি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটি (আরআইসি)-এর সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।
রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় কর্নেল জিএস, শাখা ডিজিএফআই, রাঙ্গামাটি; সকল জোন কমান্ডার; পুলিশ সুপার; এপিবিএন ও জেলা প্রশাসকের প্রতিনিধি; আনসার ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট; উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স; যুগ্ম পরিচালক, এনএসআই খাগড়াছড়ি; এফআইডি; আরআইবি এবং শাখা এফআইইউর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
সভায় আসন্ন সেপ্টেম্বর মাসকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি ও হুমকির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত ও সময়োপযোগী তথ্য আদান-প্রদান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পার্বত্য এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে আগাম প্রস্তুতি গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের মধ্যে কার্যকর তথ্য বিনিময় ও সমন্বয় জোরদার করা হলে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং খাগড়াছড়ির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি৷।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির