1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দিনাজপুরের বিরামপুরে আরতি হাঁসদার মায়ের মৃত্যুতে আদিবাসী পার্টির নেতৃবৃন্দের গভীর শোক”

  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

“দিনাজপুরের বিরামপুরে আরতি হাঁসদার মায়ের মৃত্যুতে আদিবাসী পার্টির নেতৃবৃন্দের গভীর শোক”

মোঃ নয়ন মিয়া,জেলা প্রতিনিধি, দিনাজপুর। 
বাংলাদেশ আদিবাসী পার্টি (বিএপি), দিনাজপুর জেলা শাখার সভানেত্রী আরতি হাঁসদার রত্নগর্ভা মা বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী পার্টির (বিএপি) কেন্দ্রীয়,জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার মরহুমার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুল ও পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আদিবাসী পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান,সাধারণ সম্পাদক বাসিল স্বপন কিস্কু,কোষাধ্যক্ষ শিতলী রানী পাহান,কেন্দ্রীয় কমিটির সদস্য জের্ভাস মারান্ডী,দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ পাহান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিতা হেমব্রম,মহিলা বিষয়ক সম্পাদক রেজিনা হাঁসদা,জেলা কমিটির সদস্য নগেন্দ্রনাথ পাহান,পাত্রাস বাস্কে,জেলা শাখার সভাপতি শ্যামল মার্ডী, দিনাজপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীকান্ত সরেন ও সদস্য রতন মারান্ডী। এছাড়াও কাহারোল উপজেলা শাখার সভাপতি মাইকেল বেসরা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামলী হাঁসদা,বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোসেফ মুর্মু,বিরামপুর উপজেলা শাখার সভাপতি ফ্লাবিয়াস হেমব্রম, নবাবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কমল হাঁসদা এবং বিরল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নরেশ সরেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুমার মৃত্যুতে এক যৌথ শোক বার্তায় বাংলাদেশ আদিবাসী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি চিন্তরঞ্জন পাহান,সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন,“সন্তানের জীবনে মাকে হারানোর বেদনা অত্যন্ত গভীর ও অপূরণীয়। কোনো কিছু দিয়েই এই শূন্যতা পূরণ করা সম্ভব নয়। আমরা আরতি হাঁসদা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”নেতৃবৃন্দ পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রয়াত আত্মার শান্তি ও অনন্ত স্বর্গবাস কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার মানসিক শক্তি প্রদানের জন্য প্রার্থনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির