1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত”

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)

নেত্রকোণা পৌরসভার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং পৌরসেবার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত
১৭ আগস্ট ২০২৬ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নেত্রকোণায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা: মো: আনোয়ারুল হক; জেলা পরিষদ, নেত্রকোণার সম্মানিত প্রশাসক জনাব মো: নুরুজ্জামান (এড.); নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মো: তরিকুল ইসলাম এবং নেত্রকোণা পৌরসভার প্রশাসক জনাব মুন মুন জাহান লিজা।
এছাড়াও উক্ত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় নেত্রকোণা পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা ও নাগরিক সেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নসহ পৌরসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও করণীয় বিষয়ে মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, গৃহীত সিদ্ধান্তের বিপরীতে পরবর্তী তিন মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং উন্নয়ন কার্যক্রমের কতটুকু অগ্রগতি সাধিত হয়েছে—তা পর্যালোচনার লক্ষ্যে তিন মাস পর পুনরায় মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নেত্রকোণা পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, নাগরিকবান্ধব ও জনসেবামুখী পৌরসভা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির