1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

শিবচরে তরুণীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা পুলিশের”

  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

শিবচরে তরুণীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা পুলিশের”

সহিদুল ইসলাম
​শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

​মাদারীপুরের শিবচরে একটি পরিত্যক্ত স্থান থেকে আনুমানিক ২০ থেকে ২৩ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাখরের কান্দি গ্রামের দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই মাদ্রাসার পাশের পরিত্যক্ত জায়গায় এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত স্থানীয় পুলিশকে জানানো হলে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর সোয়া ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান।

​পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহত ওই তরুণীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২৩ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

​এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির