1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বীরগঞ্জে সৌন্দর্যবর্ধনে বটতলী থেকে সিংড়া ফরেস্ট সড়কের দুই পাশে গাছের চারা রোপন”

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

“বীরগঞ্জে সৌন্দর্যবর্ধনে বটতলী থেকে সিংড়া ফরেস্ট সড়কের দুই পাশে গাছের চারা রোপন”

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় সড়কের দুই পাশে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে ২৩০টি গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে ভোগনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে বটতলী থেকে সিংড়া ফরেস্ট পর্যন্ত সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান, উপজেলা কার্যসহকারী মো. নাজমুল হুদা, ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মো. ইয়াকুব আলী, সহকারী সচিব মো. সায়েম ইসলাম, ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল, ইউপি সদস্য মো. আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির