“রংপুর গঙ্গাচড় হিন্দু পল্লীতে হামলা ঘটনায় মামলা, আসামি ১ হাজার ২০০ জন”
মোঃকবির হোসেন,জেলা প্রতিনিধি রংপুর।
রংপুরের গংগাচড়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ঘটনায় অবশেষে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক ভুক্তভোগী গংগাচড়া মডেল থানায় অজ্ঞাতপরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। নিরাপত্তার স্বার্থে বাদীর নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
গংগাচড়ার ইউএনও মাহমুদ হাসান মৃধা জানান, ঘটনার দুই দিন পর ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি মামলা করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।
গংগাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, “ঘটনার পরদিন থেকেই আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”
উল্লেখ্য, ২৭ জুলাই রাতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গঙ্গাচড়া হিন্দু পাড়ায় সংঘবদ্ধ হামলা চালানো হয়। স্থানীয়দের দাবি, হামলাকারীদের বড় একটি অংশ ছিল বহিরাগত। পাশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা থেকেও লোকজন এসে হামলায় অংশ নেয়।
Leave a Reply