1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

বাঙ্গরা থানা পুলিশের অভিযানে মাদকসহ ১২ জন গ্ৰেফতার”

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪২ জন দেখেছেন

“বাঙ্গরা থানা পুলিশের অভিযানে মাদকসহ ১২ জন গ্ৰেফতার”

সাইদুজ্জামান ভুইয়া।

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) সারারাত বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় মাদক কারবারিদের হেফাজত থেকে ১ বোতল বিদেশি মদ, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৪১,৪৪০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. লিটন মিয়া (৪২) আকবপুর ইউনিয়নের বলিঘর গ্রামের মোঃ আব্দুল হকের ছেলে। তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গাজীপুর গ্রামের শাহ মাজারের সামনে পলাতক আসামী শাহপরানের দোকান থেকে ১ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রয়ের নগদ ৪১,৪৪০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: আকুবপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ হাসান (২১), জাড্ডা গ্রামের মোঃ হেলাল মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (২৪), মেটংঘর গ্রামের মৃত ওহাব আলীর ছেলে মোবারক হোসেন (৪৫), নবীনগর থানার মালাই বাঙ্গরা গ্রামের মনির হোসেনের ছেলে মোজাম্মেল হক (৩২), বলিঘর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩০), চাপৈর গ্রামের মৃত সবদর আলীর ছেলে মোঃ আনোয়ার (৪৫), সাহেবনগর গ্রামের মোঃ দানু মিয়ার ছেলে মোঃ হেলাল (২৪), রামচন্দ্রপুর গ্রামের দানু মিয়ার ছেলে মোঃ ফারুক (২২), বাঞ্ছারামপুর থানার গাওরাটুলি গ্ৰামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সজল (৩০)।

এছাড়াও নিয়মিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী রাজা চাপিতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ইউনুছ (৪৫) ও ইয়াকুব আলীকে (৬০) গ্রেফতার করা হয়।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদেরকে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির