1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু”

  • আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে পৃথক বজ্রপাতে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার মহালছড়ি ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ার বাসিন্দা উসিমং মারমা (৫৫) ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমা (৪৫)। তাঁদের দুই ছেলে রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে বৃষ্টির সময় উসিমং মারমা বাড়ির উঠানে গোসল করছিলেন। তাঁর স্ত্রী চাইয়্যাং মারমা তখন বাড়ির বারান্দায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ বাড়ির ছাদের ওপর স্থাপিত বৈদ্যুতিক সোলারে বজ্রপাত হয়। এতে সোলারে আগুন ধরে যায় এবং বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
বজ্রপাতের পর সোলারে আগুন ধরে তা বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাইসছড়ির পুনর্বাসন এলাকার কার্বারি নয়ন কুমার ত্রিপুরা বলেন, সন্ধ্যার দিকে বজ্রপাতে তাঁর এলাকার এক দম্পতি মারা গেছেন। তাঁদের দুই ছেলে রয়েছে।
নিহত দম্পতির বড় ছেলে আখ্র মারমা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টির সময় তাঁর বাবা উঠানে গোসল করছিলেন এবং মা বারান্দায় কাজ করছিলেন। তখন বাড়ির ছাদের ওপর থাকা বৈদ্যুতিক সোলারে বজ্রপাত হলে বাবা-মা দুজনই ঘটনাস্থলে মারা যান।
এদিকে একই সময়ে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় বজ্রপাতে মঙ্গল শোভা চাকমা ওরফে বিদেশী চাকমা (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও) নুসরাত জাবীন বিষয়টি নিশ্চিত করে জানান, ভাইবোনছড়ার নোয়াপাড়ায় একজন নারী এবং মাইসছড়ির পুনর্বাসন এলাকায় স্বামী-স্ত্রীসহ মোট তিনজন বজ্রপাতে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির