“জবি রোভার-ইন-কাউন্সলের নেতৃত্বে অর্ণব ইকবাল”
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২৬-২৭ এর নতুন কমিটি গঠিত হয়েছে। কাউন্সিলের সভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের অর্ণব সরকার এবং সাধারণ সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট ) উপস্থিত সিনিয়র রোভার মেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কাউন্সিল গঠিত হয়।
পরে জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ কমিটির ঘোষণা করেন। এসময় জবি রোভার স্কাউট গ্রুপের সাবেক ও বর্তমান সিনিয়র রোভারমেটবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচিত নতুন কাউন্সিলে সহ-সভাপতি দু’টি পদে নাজমুল হোসেন আজাদ ও হৃদয় মিয়া নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের রনজিৎ চন্দ্র রায়।
অন্যান্য পদে প্রোগ্রাম সম্পাদক মো. মাহমুদুল হাসান , ট্রেনিং সম্পাদক মো. আহনাফ হোসেন সিদ্দিকী , প্রচার সম্পাদক মো. শাহিন ইসলাম , প্রকাশনা সম্পাদক আখতারুজ্জামান তালুকদার , অর্থ সম্পাদক রুম্মন সরদার , গার্ল-ইন-রোভার সম্পাদক ইসরাত জাহান এশা , দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হৃদয় কুমার রায় , ক্রীড়া সম্পাদক মো. জিলানী হাসান , তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইব্রাহিম রানা , বহিঃযোগাযোগ সম্পাদক মাহবুব আলম হৃদয় , পাঠাগার সম্পাদক জেরিন , আপ্যায়ন সম্পাদক ইব্রাহিম সজীব , স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক পদে শ্রাবন্তী রাণী মনোনীত হয়েছেন।
Leave a Reply