“গ্রাম এলাকায় টানা ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকয় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও পড়াশোনা”
শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ জাতীয় গ্রিডে বিদ্যুৎ ঘাটতির কারণে রংপুর বিভাগে সৃষ্টি হয়েছে চরম বিদ্যুৎ সংকট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পিজিসিবি সূত্রে জানা গেছে, আজ রাতে সারাদেশে প্রায় ২,৭০৩ মেগাওয়াট ঘাটতি সমন্বয় করতে রংপুর বিভাগে সর্বোচ্চ ২৫০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।
মূলত জ্বালানি ঘাটতি ও কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ায় শহর থেকে গ্রাম—সব জায়গায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে গ্রাম এলাকায় টানা ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ উঠেছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও পড়াশোনা।
কর্তৃপক্ষ দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিলেও আগাম শিডিউল প্রকাশ করে লোডশেডিং বাস্তবায়নের জোরালো দাবি তুলেছেন ক্ষুব্ধ গ্রাহকরা।
Leave a Reply