1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

ঘোড়াঘাটে বিদ্যুতের অতিরিক্ত বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ,তীব্র লোডশেডিং জনজীবন বিপন্ন ।”

  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

ঘোড়াঘাটে বিদ্যুতের অতিরিক্ত বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ,তীব্র লোডশেডিং জনজীবন বিপন্ন ।”

মোঃ কায়সার হাবীব পাপ্পু।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে লোডশেডিং ও বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমেনি। স্থানীয়দের অভিযোগ, গত মাসে বিলের বিভিন্ন অসঙ্গতি ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার বিষয়ে প্রতিবাদ হলেও পরিস্থিতির স্থায়ী কোনো সমাধান হয়নি। চলতি মাসে লোডশেডিং আরো বেড়েছে। এর সাথে অতিরিক্ত বিল আসায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকে না। বিশেষ করে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন ব্যাহত হচ্ছে। তীব্র গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ বেড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।

গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ কম থাকলেও অনেকের বিল স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি এসেছে। পৌর এলাকার এক গ্রাহক সুমন বলেন, গত মাসে বিল নিয়ে সমস্যার পর এবার পরিস্থিতির উন্নতির আশা করেছিলেন। কিন্তু লোডশেডিংয়ের পাশাপাশি অতিরিক্ত বিলও এসেছে। আশরাফুল ইসলাম নামে এক গ্রাহক বলেন, সাধারণত তার মাসিক বিল এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা আসে। গত মাসে ৩ হাজার টাকা এবং চলতি মাসে তিন হাজার ৩৪ টাকা বিল এসেছে। একই ধরনের অভিযোগ করেছেন রফিকুল ইসলামসহ কয়েকজন গ্রাহক।
ঘোড়াঘাট উপজেলা সদর ওসমানপুর ও রানীগঞ্জ বন্দর এলাকার ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। অনেকে জেনারেটর ও মোমবাতি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। তাদের অভিযোগ, এতে অতিরিক্ত খরচ হলেও মাস শেষে বিদ্যুৎ বিল কমছে না।

গ্রাহকরা অতিরিক্ত বিলের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সংশোধন এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির