1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু

  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

জয়চন্ডী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সামাদ খাঁন রাজু

মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

কুলাউড়া উপজেলার ৪ নং জয়চন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সাবেক ছাত্রনেতা সামাদ খাঁন রাজু। তিনি বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ফ্রান্স বিএনপির একজন অন্যতম সক্রিয় নেতা। প্রবাসে অবস্থানকালেও তিনি নিয়মিতভাবে দলের সকল সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অবদান রেখেছেন। একই সাথে দূর প্রবাস থেকেই নিজ এলাকার সার্বিক উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাদ খাঁন রাজু ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত এবং একজন রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। দীর্ঘ দিন প্রবাসে অবস্থান করলেও এলাকার মাটি ও মানুষের সাথে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। প্রবাসে থাকাকালীন সময়েও তিনি নিয়মিত জয়চন্ডী ইউনিয়নের সর্বসাধারণের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা চালিয়ে গেছেন।

বিশেষ করে বৈশ্বিক মহামারী করোনাকালীন সংকট, ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি নিজ উদ্যোগে এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে তাঁর একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে।
মনোনয়ন প্রত্যাশার বিষয়ে সামাদ খাঁন রাজু জানান, দল যদি তাঁর ত্যাগ ও সামাজিক অবদান বিবেচনা করে তাকে জয়চন্ডী ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদান করে, তবে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী। নির্বাচিত হয়ে তিনি জয়চন্ডী ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

সামাদ খাঁন রাজুর এই প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির