1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

বালিয়াকান্দিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

বালিয়াকান্দিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ হারুন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মোঃ আসলাম, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, সহসভাপতি মোঃ জাফর আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, নারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিল্লাল, উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, উজ্জল এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিতা প্রমুখ।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সংবাদ প্রেরক:
মোঃজাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী
তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৬ ইং।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির