1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

লালপুরে তাপপ্রবাহ মোকাবিলায় প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ”

  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ জন দেখেছেন

লালপুরে তাপপ্রবাহ মোকাবিলায় প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ”
লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে ১৩৮ জন উপকারভোগীর মধ্যে এসব কিট বিতরণ করা হয়।

সোমবার (৩১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে Centre for Disability in Development (CDD)-এর আয়োজনে ToGETHER 2.0 Project-এর আওতায় Humanitarian Operation and Innovation Facility (HOIFA)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান। এছাড়া CDD-এর মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ইসরাত জাহান, প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট সালসি রিমা, কমিউনিটি ফ্যাসিলিটেটর নার্গিস সুলতানা, মোস্তাফিজুর রহমান ও মুন্নি আক্তার উপস্থিত ছিলেন।

কিট বিতরণ অনুষ্ঠানে তাপপ্রবাহের সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। তাপজনিত স্বাস্থ্যঝুঁকি এড়াতে পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিটি স্বাস্থ্য সুরক্ষা কিটে ১৪ ধরনের প্রয়োজনীয় সামগ্রী রাখা হয়। এর মধ্যে রয়েছে কন্টেইনার, ছাতা, হাতপাখা, টর্চলাইট, গামছা, পানির পট, পাউডার, স্যানিটারি ন্যাপকিন, সাবান, ডিটারজেন্ট, পাটি, ক্যাপ ও অ্যান্টিসেপটিক ক্রিমসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।

কিট পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, তীব্র গরমের সময় এসব সামগ্রী দৈনন্দিন জীবনে ব্যবহার করার পাশাপাশি তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে।

ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান বলেন, “প্রতিবন্ধী শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং বিলমাড়ীয়া ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও উপকারী। বিদ্যালয়ে এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজন করায় CDD ও সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাপপ্রবাহের সময় এসব কিট আমাদের শিক্ষার্থী ও অভিভাবকদের অনেক উপকারে আসবে।”

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তি, শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিটি German Humanitarian Assistance, Aktion Deutschland Hilft এবং Malteser International-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির