1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

মৃগী ইউনিয়নের ডিবিপি বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তইয়ুব হোসেন খান

  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

মৃগী ইউনিয়নের ডিবিপি বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তইয়ুব হোসেন খান

রাজবাড়ী জেলা প্রতিনিধি:

মোঃ জাহিদুর রহিম মোল্লা

আসন্ন ৬নং মৃগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো: তইয়ুব হোসেন খান ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন।

মঙ্গলবার  (০১ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় কালুখালী  উপজেলার মৃগী ইউনিয়নের ডিবিপি বাজারে তিনি শত শত ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন। এসময় তিনি দোকানে দোকানে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তার পাশে থাকার আহ্বান জানান।

গণসংযোগকালে মো: তইয়ুব হোসেন খান বলেন, মৃগী ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষিত ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার স্বপ্ন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং তৃণমূলের মানুষের অধিকার নিশ্চিত করতে তিনি নির্বাচন করছেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় তার সাথে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ তার উন্নয়নের প্রতিশ্রুতি শুনে সন্তোষ প্রকাশ করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির