1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

মাদক-দুর্নীতি-বেকারত্ব দেশের বড় সমস্যা, সমাধানে কাজ করছে সরকার: পুতুল”

  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

মাদক-দুর্নীতি-বেকারত্ব দেশের বড় সমস্যা, সমাধানে কাজ করছে সরকার: পুতুল”
লালপুর(নাটোর)প্রতিনিধি:
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, মাদক, দুর্নীতি ও বেকারত্ব বাংলাদেশের অন্যতম বড় সমস্যা। এসব সমস্যা সমাধানে বর্তমান সরকার কাজ শুরু করেছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এ থেকে উত্তরণে সামাজিকভাবে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্তানরা কার সঙ্গে মিশছে এবং কী করছে, সেদিকে অভিভাবকদেরও নজর রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিএনপির প্রতিষ্ঠা ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে ফারজানা শারমীন পুতুল বলেন, বাংলাদেশের গণতন্ত্র যখনই লুণ্ঠিত হয়েছে এবং দেশকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করা হয়েছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথাও উল্লেখ করেন তিনি।
স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসকে বারবার বিতর্কিত করার চেষ্টা হয়েছে। স্বাধীনতার ঘোষক নিয়েও বিতর্ক তৈরি করা হয়েছে। তবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের মানুষ যে কণ্ঠ শুনেছিলেন, তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাসকে যতই বিকৃত করার চেষ্টা করা হোক, শেষ পর্যন্ত ইতিহাসই সত্যকে সামনে নিয়ে আসে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে যখন আবারও গণতন্ত্র লুণ্ঠিত হয়েছিল, মাফিয়াতন্ত্র বিস্তার লাভ করেছিল এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছিল, তখনও বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির হাত ধরে দেশে গণতন্ত্রের যাত্রা আবার শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপিকে জনগণের দল হিসেবে উল্লেখ করে পুতুল বলেন, বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ ‘আপসহীন নেত্রী’ হিসেবে জানে। শত নিপীড়ন-নির্যাতনের পরও তিনি কারও কাছে মাথা নত করেননি। তিনি বলেছিলেন, ‘এ দেশ ছাড়া আমার কোনো দেশ নেই। এ দেশের মানুষ ছাড়া আমার কোনো আপনজন নেই।’
বক্তব্যে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে তাঁকে পাশে থাকার কথা ছিল। কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে তিনি আজ আমাদের মাঝে নেই। তবে তিনি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে রয়েছেন। তাঁর আদর্শকে শক্তিতে পরিণত করে একটি মেরুদণ্ডসম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। এরই মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেওয়া হয়েছে। কার্ড দেওয়ার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। খাল খননের কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। গত ছয় মাসে এসব কাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে এসব কার্যক্রম মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্কুলব্যাগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দুস্থদের ভাতা, অসুস্থদের সহযোগিতা এবং প্রতিবন্ধীদের সহায়তা দেওয়া হচ্ছে।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু ও হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল বারী বাবলা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট
প্রমুখ ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির