“প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট বিএনপির বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা সম্পন্ন”
আলা উদ্দিন চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিবেদকঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট বিএনপির বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে চুনারুঘাট উপজেলা বিএনপি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় চুনারুঘাট মধ্যে বাজার থেকে শুরু করে র্যালীটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ করে । উক্ত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত হন পৌরসভা সহ ১০ টি ইউনিয়নের নেতা কর্মী বৃন্দ সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ গ্রহন করন। র্যালী শেষে বিকাল ৫.৩০ মিনিটের সময় চুনারুঘাট উপজেলা হল রুমে শুরু হয় বর্ণাঢ্য আলোচনা সভা, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীরের মনোমুগ্ধকর পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম টলু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জজ কোটের পিপি এডভোকেট আব্দুল হাই চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক,যুগ্ম সাধারন সম্পাদক শামসুল ইসলাম, চুনারুঘাট উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট মোজাম্মেল তালুকদার, সেক্রেটারি জালাল আহমদ, ১নং গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী, ১০নং মিরাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম শ্যমল তালুকদার,চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান, মিরাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ সহ পৌরসভা সহ প্রতিটি ইউনিয়ন সহ সকল পর্যায়ের নেত্রী বৃন্দ। এডভোকেট মনিরুল ইসলাম টলু সভাপতির সমাপনী বক্তব্য বলেন- আওয়ামীলীগ গত ১৭ বছর জনগণতে ধোঁকা দিয়েছে, বোকা বানিয়েছে। তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা উন্নয়নের নামে লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে। তিনি বলেন- বিএনপি উন্নয়ন শুরু করেছে, আওয়ামীলীগ ১৭ বছরে যা করতে পারেনি, বিএনপি চলতি অর্থ বছরেই সেই উন্নয়ন করবে ইনশাআল্লাহ। দলীয় এক নেতার মাধ্যমে জানাযায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় চুনারুঘাট মাধবপুরের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম ফয়সল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা হলেও তিনি দলীয় কাজের কারণে উক্ত প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি।
আলা উদ্দিন চুনারুঘাট হবিগঞ্জ
০১৭৪৩০৮১৭৩২
Leave a Reply