1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

তিন মাস পর আজ খুলছে সুন্দরবন: জীবিকার আশায় প্রস্তুত উপকূলের হাজারো জেলে-বাওয়ালী”

  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

তিন মাস পর আজ খুলছে সুন্দরবন: জীবিকার আশায় প্রস্তুত উপকূলের হাজারো জেলে-বাওয়ালী”
মোক্তার হোসেন, খুলনা জেলা প্রতিনিধি

মৎস্য সম্পদ রক্ষায় আরোপিত তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে পুনরায় উন্মুক্ত হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে খুলনাসহ উপকূলীয় অঞ্চলের জেলেরা উপকূলে ফিরেছে কর্মচাঞ্চল্য।
বন বিভাগের নির্দেশনা অনুযায়ী গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সকল ধরনের প্রবেশ বন্ধ ছিল। এই সময়ে জেলে, বাওয়ালী, মৌয়াল ও পর্যটকদের জন্য বন ছিল নিষিদ্ধ।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন ঘাটে ঘাটে ব্যস্ততা। নৌকা মেরামত, জাল সেলাই ও রসদ কেনায় ব্যস্ত সময় পার করছেন বনজীবীরা।
কয়রার জেলে মাহবুবুর রহমান দৈনিক স্বদেশের কণ্ঠ কে বলেন, তিন মাস ঘরে বসে থেকে পুঁজি শেষ। কাল থেকে বনে যেতে পারব ভেবে শান্তি পাচ্ছি।
একইসঙ্গে ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে সংরক্ষিত এলাকায় প্রবেশে আগের মতোই নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বৈধ পাস-পারমিট নিয়ে আগামীকাল ভোর থেকেই জেলে-বাওয়ালীরা বনের উদ্দেশ্যে রওনা দেবেন।
দীর্ঘ অচলাবস্থার পর সুন্দরবন খোলায় উপকূলীয় অর্থনীতিতে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোক্তার হোসেন।
খুলনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির