1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার” জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন।

জাকসু হল সংসদের নেতাদের সঙ্গে জাবি উপাচার্যের মতবিনিময়, উঠল নানা অনিয়ম-সংকটের অভিযোগ”

  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ জন দেখেছেন

জাকসু হল সংসদের নেতাদের সঙ্গে জাবি উপাচার্যের মতবিনিময়, উঠল নানা অনিয়ম-সংকটের অভিযোগ”

মোঃ শাকিল হোসাইন , জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হলগুলোর আবাসন, অবকাঠামো, নিরাপত্তা, প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন অনিয়ম, অসংগতি, সংকট ও শিক্ষার্থীদের ভোগান্তির বিষয় তুলে ধরেন হল সংসদের নেতারা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সভায় বিভিন্ন হল সংসদের সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস)সহ অন্যান্য সদস্যরা অংশ নেন। তারা নিজ নিজ হলের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরেন। পাশাপাশি হল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও জানান তারা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের ভিপি রাকিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, “আমাদের অন্যতম প্রধান দাবি ছিল হলের সামনের দোকানগুলো হলের অধীনে নেওয়া। এ বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর সমাধানে পৌঁছানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এ লক্ষ্যে হলের শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপিও প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।”

দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে পাঠানো বিভিন্ন ফাইলের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবিও জানানো হয়েছে বলে জানান তিনি। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাজ যেন অযথা বিলম্বিত না হয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করা হয়েছে।

চ্যান্সেলর কাপের বিষয়টি তুলে ধরে রাকিবুল ইসলাম বলেন, প্রতিযোগিতায় নজরুল হলকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হলেও এখনো ট্রফি দেওয়া হয়নি। বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরে দ্রুত ট্রফি হস্তান্তরের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া হলে ইমাম নিয়োগ, প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ, ফায়ার ডোর স্থাপন, বিভিন্ন কক্ষে পানি পড়ার সমস্যা এবং শিক্ষার্থীদের দৈনন্দিন নানা ভোগান্তির বিষয়ও প্রশাসনের সামনে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে হলের সামনের মাঠ সংস্কারের দাবিও জানানো হয়।

তিনি আরও বলেন, “আমরা শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন যৌক্তিক দাবি ও দীর্ঘদিনের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরেছি। আশা করছি, প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।”

সভায় হল সংসদের নেতাদের বক্তব্য ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। পরে উত্থাপিত বিষয়গুলো পর্যায়ক্রমে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল রানা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় হল সংসদের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে হলভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির