1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

মানিকগঞ্জে দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী নেতৃত্বে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি।”

  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

মানিকগঞ্জে দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী নেতৃত্বে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি।”

মাহাবুব আলম তুষার 

মানিকগঞ্জ প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাফুজুল হক সোহেল এর নেতৃত্বে যুবদলের এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়।  বিএনপির,যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, শোভাযাত্রা, দলীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বর্ণাঢ্য র‍্যালিতে কয়েক হাজার  নেতাকর্মী বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। বিশাল মিছিল নিয়ে মুহু মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের নগরীতে পরিণত হয় দৌলতপুর এলাকা।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল  পাঁচটা  দিকে মানিকগঞ্জের দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা র‍্যালিটি বের হয়। র‍্যালিতে চক মিরপুর ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত র‍্যালিটি দৌলতপুর উপজেলা পরিষদ, বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে দৌলতপুর সরকারি প্রমদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া চান বক্তারা।

প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর।

বক্তারা বলেছেন জাতীয়তাবাদী দল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি দলের নেতাকর্মীদের নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার দিন। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির