1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি”

  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি”
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফী পরিবহনের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাদের রুট পারমিট বাতিলের দাবি জানিয়েছে নাগরিক সচেতন মহল। এ বিষয়ে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা-আরিচা মহাসড়ক দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি। প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন এই মহাসড়ক ব্যবহার করে। দীর্ঘদিন ধরে সেলফী পরিবহনের কিছু গাড়ির বিরুদ্ধে অতিরিক্ত গতিতে চলাচল, ঝুঁকিপূর্ণভাবে অন্য যানবাহনকে অতিক্রম এবং অসতর্কভাবে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। এসব কারণে যাত্রী ও সাধারণ সড়ক ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে স্মারকলিপিতে দাবি করা হয়।
নাগরিক সচেতন মহল সেলফী পরিবহনের গত কয়েক বছরের দুর্ঘটনার তথ্য, সংশ্লিষ্ট মামলা, গাড়ির ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রশিক্ষণের বিষয়গুলো খতিয়ে দেখার দাবি জানিয়েছে।
নাগরিক সচেতন সমাজের আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন বলেন, তদন্তে কোনো অনিয়ম বা সড়ক নিরাপত্তা বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে যানবাহনের ফিটনেস ও রুট পারমিটের ক্ষেত্রেও কোনো অনিয়ম থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
স্মারকলিপিতে সেলফী পরিবহনের চালকরা ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তার বিধান যথাযথভাবে অনুসরণ করছেন কি না, তা নিয়মিত তদারকির আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও প্রশাসনের সমন্বিত নজরদারি এবং অভিযান বাড়ানোর কথাও বলা হয়েছে।
সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে কোনো পরিবহন কর্তৃপক্ষ বা চালকের অবহেলা প্রমাণিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্মারকলিপিদাতারা। তাদের ভাষ্য, প্রয়োজনীয় তদন্ত শেষ না হওয়া এবং জননিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল রাখা উচিত।
এ ছাড়া মহাসড়কে চলাচলকারী সব গণপরিবহনের ফিটনেস সনদ, চালকের লাইসেন্স, রুট পারমিট ও নির্ধারিত গতিসীমা নিয়মিত পরীক্ষা করার আহ্বান জানানো হয়। সেলফী পরিবহনের অনুমোদিত গাড়ির প্রকৃত সংখ্যা কত এবং অনুমোদনের বাইরে কোনো গাড়ি মহাসড়কে চলাচল করছে কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিদাতারা বলেন, একটি সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবনই কেড়ে নেয় না, এর প্রভাব পড়ে পুরো পরিবারের ওপর। পাশাপাশি রাষ্ট্র ও সমাজকেও এর মূল্য দিতে হয়। তাই দুর্ঘটনা প্রতিরোধে গণপরিবহনে নিয়মিত নজরদারি, আইন প্রয়োগ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ প্রয়োজন।
স্মারকলিপি দেওয়ার সময় নাগরিক সচেতন সমাজের আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন ছাড়াও সংগঠনের সদস্য পীযূষ ফাইটার, মো. চঞ্চল, রুবেল হোসেন, সাকিব আল হাসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির