1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

বালিয়াকান্দিতে ‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

বালিয়াকান্দিতে ‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

বালিয়াকান্দি প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা প্রকৌশলী রেজওয়ান খান, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মহসিন খান, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস এবং বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিয়া। এ সময় বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুর জ্জামান লিটন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, মো. আজমল হোসেন, জাহিদুর রহিম মোল্লা, জাকির পাটোয়ারী, জয়নাল আবেদীন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তনু সিকদার সবুজ, ওয়াজেদ আলী, মিজানুর রহমানসহ বালিয়াকান্দিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক:
মোঃ আজমল হোসেন
তারিখ: ২ আগস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির