1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

খুলনার কয়রায় সামাজিক মাধ্যমে হরিণের মাংস বিক্রি: বন বিভাগের নজরদারি দাবি”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

খুলনার কয়রায় সামাজিক মাধ্যমে হরিণের মাংস বিক্রি: বন বিভাগের নজরদারি দাবি”
খুলনা জেলা প্রতিনিধি
———————————-
সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রির ঘোষণার অভিযোগ উঠেছে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের আনারুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে হরিণের মাথার ছবি পোস্ট করার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় সংবাদ মাধ্যম কয়রা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আনারুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। ফোনালাপে তিনি প্রতি কেজি হরিণের মাংস ৭০০ টাকা দরে বিক্রির কথা জানান। সুন্দরবনে হরিণ শিকারের জন্য কয়েকজন লোক গেছেন এবং তাঁরা ফিরে এলে এক-দুই দিনের মধ্যে মাংস পাওয়া যেতে পারে বলেও তিনি জানান।
ফোনালাপে হরিণ শিকারের বিষয়ে জানতে চাইলে আনারুল ইসলাম সুন্দরবনে হরিণ শিকারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য দেন বলে জানা গেছে। হরিণশিকারি আনারুল ইসলামের সঙ্গে ছদ্মবেশী ক্রেতার কথোপকথনের অডিও রেকর্ড প্রকাশ করেছে কয়রা সাংবাদিক ফোরাম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকায় আরও কয়েকজন ব্যক্তি সুন্দরবনে হরিণ শিকারের সঙ্গে জড়িত। তাঁদের দাবি, এর আগেও এলাকায় হরিণ শিকার ও মাংস বিক্রির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শিকারিরা আরও উৎসাহিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, আনারুল ইসলাম প্রায় ৩০ বছর ধরে হরিণ শিকারের সঙ্গে জড়িত। গত মাসে বেদকাশী কলেজিয়েট স্কুলের ল্যাব সহকারী আয়ুব হোসেন ও তাঁর বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধেও হরিণ শিকারের সঙ্গে জড়িত থাকার একাধিক অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, আয়ুব হোসেন আন্তজেলা হরিণের মাংস বিক্রির চক্রের সক্রিয় সদস্য। কয়েক বছরে এই চক্রের সঙ্গে যুক্ত থেকে তিনি কোটি টাকা মূল্যের বাড়িসহ বিপুল সম্পদ গড়েছেন বলেও অভিযোগ রয়েছে।
বন বিভাগ বলছে, সুন্দরবনের বন্যপ্রাণী শিকার ও তা বিক্রির প্রচার গুরুতর অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হরিণের ছবি পোস্ট এবং মাংস বিক্রির ঘোষণা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
কয়রার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার নাসির হোসেন বলেন, “হরিণ শিকার করে ফেসবুকে পোস্ট দেওয়া অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণী রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তকে আটকের চেষ্টা করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল আলম বলেন, “হরিণ শিকারিদের কোনো ছাড় নেই। শিকারিদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুন্দরবন নিয়ে কাজ করা সাংবাদিক শুভ্র শচীন বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় হরিণসহ বন্যপ্রাণী শিকার বন্ধ করা জরুরি। হরিণ সুন্দরবনের খাদ্যশৃঙ্খল ও প্রতিবেশব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বন্যপ্রাণীর মাংস বিক্রির প্রচার সুন্দরবনের জন্য উদ্বেগজনক।
স্থানীয়রা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হরিণ শিকার ও মাংস বিক্রির প্রচার বন্ধের পাশাপাশি সুন্দরবনে সক্রিয় শিকারি চক্র শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

খুলনা জেলা প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির