1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

ঘোড়াঘাট নুরজাহানপুর অবসরপ্রাপ্ত কলোনি বিদ্যালয়ের ট্রান্সফরমার চুরির ঘটনায় ছয় দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় চলছে পাঠদান।

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

“ঘোড়াঘাট নুরজাহানপুর অবসরপ্রাপ্ত কলোনি বিদ্যালয়ের ট্রান্সফরমার চুরির ঘটনায় ছয় দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় চলছে পাঠদান।”
মোঃ কায়সার হাবীব পাপ্পু।

ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরশহরের নুরজাহানপুর অবসরপ্রাপ্ত সামরিক কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যালয়টিতে ছয় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিদ্যুৎ ও পানির সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে বিদ্যালয়ের বিদ্যুৎ খুঁটি থেকে ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বিচ্ছিন্ন রয়েছে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ। এতে শ্রেণিকক্ষের ফ্যানগুলো বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি তোলাও সম্ভব হচ্ছে না।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল মোসতাকিনা জান্নাতি মিম বলে, ‘ট্রান্সফরমার চুরির কারণে আমরা গরমে ক্লাস করতে পারছি না। পানির কারণে ওয়াশরুমেও যেতে পারছি না। আমাদের খুব কষ্ট হচ্ছে।’

অভিভাবক মিনহাজুল ইসলাম বলেন, ‘ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা, কিন্তু এর ভোগান্তি পোহাতে হচ্ছে শিশুদের। দ্রুত বিদ্যুৎ সংযোগ সচল করা না হলে গরমের কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিতে পারে। এতে নিয়মিত পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি উপস্থিতির হারও কমে যেতে পারে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন বেগম বলেন, ‘গত ২৯ আগস্ট রাতে কোনো এক সময় ট্রান্সফরমারটি চুরি হয়। সেই থেকে বিদ্যুৎ ও পানি বিহীন অবস্থায় আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ ম্যানেজিং কমিটিকে জানিয়েছি। শিশুদের নিয়ে খুব কষ্টে আছি।’

তিনি আরও বলেন, এর আগেও বিদ্যালয়ের ফ্যান, টিউবওয়েল ও প্রাচীরের ওপর থাকা লোহার গ্রিল চুরির ঘটনা ঘটেছে।

প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেন বলেন, ‘ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য ক্ষতিপূরণের অর্থ দিতে হয়। এরপরও বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ সচল করার বিষয়ে ডিজিএম ও ইউএনওর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এরই মধ্যে ডিজিএম ঘটনাস্থল পরিদর্শন করে নতুন ট্রান্সফরমার স্থাপনের উদ্যোগ নিয়েছেন।’

তিনি বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক আবারও ট্রান্সফরমার চুরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। এ কারণে পেছনের লাইনে থাকা দুটি খুঁটি রিপ্লেস করে ট্রান্সফরমার ছাড়াই সংযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে গতকাল রাত ও আজ সকালেও ডিজিএমের সঙ্গে কথা হয়েছে এবং ইউএনওকেও জানানো হয়েছে। দ্রুত কীভাবে সংযোগ দেওয়া যায়; বিষয়টি দেখবে বলে জানিয়েছেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির