1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

খাগড়াছড়িতে শুরু হলো ২৫ দিনের নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

খাগড়াছড়িতে শুরু হলো ২৫ দিনের নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়িতে শুরু হয়েছে ২৫ দিনব্যাপী ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রথম ধাপ। নারী হকিতে নতুন খেলোয়াড় তৈরি ও তাদের দক্ষতা বিকাশের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম ধাপের এ প্রশিক্ষণে বাছাইকৃত ২৫ জন নারী হকি প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. হারুন-অর-রশিদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়ার আহ্বায়ক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি আশরাফ হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য এবং বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ২৫ দিনের এ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত নারী প্রশিক্ষণার্থীদের হকির মৌলিক কৌশল, নিয়ম-কানুন ও খেলায় দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। দুর্গম পাহাড়ি জেলা খাগড়াছড়িতে নারী হকির সম্ভাবনাকে এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির