1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ জন দেখেছেন

“বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার”
‎
জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

‎রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আকশুকনা গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুকান্ত ঘোষ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপর এক আসামি পলাতক রয়েছে।
‎
‎বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে আকশুকনা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে। ভুক্তভোগী ১৪ বছর বয়সী ওই ছাত্রী নবম শ্রেণির শিক্ষার্থী।
‎
‎পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই ছাত্রী বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে অভিযুক্ত সুকান্ত ঘোষের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় তাকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ। পরে তার হাত-পা ও মুখ বেঁধে সুকান্ত ঘোষ ধ’র্ষণ করে ও তার এক সহযোগী ধ’র্ষণ কাজে সহযোগিতা করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
‎
‎এদিকে দীর্ঘ সময় মেয়েটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সুকান্ত ঘোষের ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা ডাকাডাকি করলে দরজা খোলা হয়। এ সময় ওই ছাত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। সেখানে সুকান্ত ঘোষ ও তার সহযোগীকে পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা সুকান্ত ঘোষকে আটক করে পুলিশে খবর দেন। কিন্তু ধ’র্ষণ কাজে সহযোগি পালিয়ে যায়।
‎তবে ঘটনার সময় সুকান্ত বিশ্বাস এর বাড়ির অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
‎
‎বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার জানান, খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সেখান থেকে অভিযুক্ত সুকান্ত ঘোষকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
‎
‎এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ৭/৯ (১)/৩০ ধারা ধারায় বালিয়াকান্দি থানায় মামলা করেছেন। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার সুকান্ত ঘোষ আকশুকনা গ্রামের নিশিকান্ত ঘোষের ছেলে।
‎
‎পুলিশ জানায়, মামলার দ্বিতীয় আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে তাকে ঘটনার সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির