1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

জাবির শহীদ তাজউদ্দীন আহমদ হলে জিমনেসিয়াম ও হল মসজিদ লাইব্রেরির উদ্বোধন”

  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ জন দেখেছেন

জাবির শহীদ তাজউদ্দীন আহমদ হলে জিমনেসিয়াম ও হল মসজিদ লাইব্রেরির উদ্বোধন”

মোঃ শাকিল হোসাইন, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের উদ্যোগে কমনরুমে ‘জিমনেসিয়াম’ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কর্তৃক বাস্তবায়িত ‘হল মসজিদ লাইব্রেরি’র উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শহীদ তাজউদ্দীন আহমদ হলের কমনরুমে জিমনেসিয়াম এবং হল মসজিদে লাইব্রেরির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী, হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মোহা. সিফাতুল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) মাহমুদুল হাসান শাকিব, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) তারেক আহমেদ, কমনরুম সম্পাদক মো. আরিফ হোসেনসহ হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে হলের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে মিষ্টিমুখের মাধ্যমে জিমনেসিয়াম ও হল মসজিদ লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জিমনেসিয়াম স্থাপনের ব্যাপারে হল সংসদের কমনরুম সম্পাদক মো. আরিফ হোসেন বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি অবসর সময়কে গঠনমূলক কাজে ব্যবহারের সুযোগ তৈরি করতেই কমনরুমে জিমনেসিয়াম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রাথমিক পর্যায়ের কিছু ইন্সট্রুমেন্ট দিয়ে এটি চালু করা হয়েছে। খুব শিগগিরই আরও প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট সংযোজন করা হবে। ধীরে ধীরে এটিকে একটি পূর্ণাঙ্গ জিমনেসিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া, কমনরুমে আরও একটি টেবিল টেনিস বোর্ড ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা শীঘ্রই বাস্তবায়িত হবে। হল সংসদের এই উদ্যোগে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।”

হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মোহা. সিফাতুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে হল সংসদ শুরু থেকেই বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জিমনেসিয়াম চালু হওয়ায় শিক্ষার্থীরা হলেই শরীরচর্চার সুযোগ পাবেন। একইসঙ্গে হল মসজিদ লাইব্রেরি শিক্ষার্থীদের ধর্মীয় ও জ্ঞানচর্চার সুযোগকে আরও সমৃদ্ধ করবে। আমরা আশা করি, ভবিষ্যতে এই দুটি উদ্যোগ আরও সম্প্রসারিত হবে এবং হলের শিক্ষার্থীরা এর সুফল ভোগ করবেন।”

উল্লেখ্য, প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ইন্সট্রুমেন্ট নিয়ে জিমনেসিয়ামটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রয়োজনীয় সরঞ্জাম যুক্ত করে এটিকে পূর্ণাঙ্গ জিমনেসিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হল মসজিদে স্থাপিত লাইব্রেরিটি শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির