1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

খাগড়াছড়িতে বিডি ক্লিনের বৃক্ষরোপণ: রাস্তার পাশে ফুটছে ফুল, ছড়াচ্ছে সবুজ”

  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ জন দেখেছেন

“খাগড়াছড়িতে বিডি ক্লিনের বৃক্ষরোপণ: রাস্তার পাশে ফুটছে ফুল, ছড়াচ্ছে সবুজ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি:
রাস্তার পাশে ফুটুক ফুল, ছড়িয়ে পড়ুক সবুজের রং,এই প্রত্যয়ে খাগড়াছড়িতে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন বিডি ক্লিন খাগড়াছড়ি। সংগঠনটির দীর্ঘদিনের উদ্যোগে বিভিন্ন এলাকায় রোপণ করা গাছগুলো এখন ফুলে-ফুলে সুশোভিত হয়ে রাস্তার পাশ ও জনপদে যোগ করেছে নতুন সৌন্দর্য।
শুক্রবার সকালে বিভিন্ন এলাকায় বিডি ক্লিন খাগড়াছড়ির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
বিডি ক্লিন খাগড়াছড়ির সদস্যরা জানান, বৃক্ষরোপণ শুধু একটি দিনের কর্মসূচি নয়; বরং রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি সবুজায়নের লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আগের রোপণ করা গাছগুলো বেড়ে উঠে ফুলে-ফুলে সুশোভিত হয়েছে। এতে রাস্তার পাশ, জনপদ ও আশপাশের পরিবেশে যেমন সৌন্দর্য বেড়েছে, তেমনি তৈরি হয়েছে সবুজের আবহ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদান করেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি শাহেদুল হোসেন সুমন। এছাড়া সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিতভাবে সম্পৃক্ত বাপ্পি মজুমদার, মো. রফিক, মো. মেহেদীসহ আরও অনেকে উপস্থিত থেকে কর্মসূচিতে সহযোগিতা করেন।
আয়োজকেরা বলেন, আন্তরিক উপস্থিতি, উৎসাহ ও সহযোগিতা এ ধরনের উদ্যোগকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে। মানুষের জন্য, সমাজের জন্য এবং পরিবেশের জন্য সম্মিলিতভাবে কাজ করার মানসিকতাই তাদের এগিয়ে যাওয়ার অন্যতম শক্তি।
তারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে বিডি ক্লিন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়ন ও পরিবেশ রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা তৈরিও তাদের অন্যতম লক্ষ্য।
বিডি ক্লিন খাগড়াছড়ি মনে করে, একটি পরিচ্ছন্ন, সবুজ, সচেতন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ব্যক্তি ও সামাজিক উদ্যোগের সমন্বিত ভূমিকা জরুরি। সেই লক্ষ্যেই বৃক্ষরোপণ ও পরিচর্যার এই ধারাবাহিক পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির