1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা”

  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ জন দেখেছেন

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি:
জগতের প্রতিপালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উৎসব ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দির প্রাঙ্গণে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ার ঘুরে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, ধর্মীয় সংগীত ও নানা আয়োজনের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে জেলা শহর।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ধনা চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন,
“শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমাদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায়, মানবতা ও সম্প্রীতির শিক্ষা ধারণেরও দিন।
সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে খাগড়াছড়ির সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শান্তি, মানবিকতা ও সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।”
অন্যদিকে, খাগড়াছড়ি সদর উপজেলার ২নং প্রকল্প গ্রামের সনাতনী ত্রিপুরা সমাজসার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছবান এলাকা ঘুরে আবার মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি জগমল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে সুজন চাকমা বলেন,
“শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন আমাদের সত্য, ন্যায় ও মানবতার পথে চলার শিক্ষা দেয়।
ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে বিভেদ নয়, বরং পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি করে।
খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে যে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় তা আরও শক্তিশালী হবে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরাসহ আরও অনেকে।
বিশেষ অতিথির বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন,
“জন্মাষ্টমীর মূল শিক্ষা হলো অন্যায় ও অশুভের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা।
শ্রীকৃষ্ণের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের ধর্মীয় ও সামাজিকভাবে আরও সচেতন হতে হবে।
সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই বন্ধন অটুট রেখে আমরা একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।”
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ উৎসবকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক মনোরম আবহ তৈরি হয় পুরো আয়োজনে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির