1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন জাবির অধ্যাপক ফরহাদুর রেজা”

  • আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ জন দেখেছেন

গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন জাবির অধ্যাপক ফরহাদুর রেজা

মোঃ শাকিল হোসাইন, জাবি প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ, গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা।

সবুজ আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যাপক ফরহাদুর রেজা বলেন, পরিবেশ বিষয়ে দীর্ঘদিনের শিক্ষা, গবেষণা ও সচেতনতামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নিবেদিতভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।

নিজের এই অর্জনের পেছনে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, আজকের অবস্থানে পৌঁছাতে তাঁর শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য তিনি তাঁর শিক্ষক, সহকর্মী ও বিভাগের সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নগর পরিকল্পনায় পরিবেশগত ভারসাম্যের গুরুত্ব তুলে ধরে ড. ফরহাদুর রেজা বলেন, অপরিকল্পিত ও দ্রুত নগরায়ণ বর্তমানে পরিবেশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। একটি শহর বা অঞ্চলের পরিকল্পনা প্রণয়নের সময় সেখানকার প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং অন্যান্য পরিবেশগত উপাদান সংরক্ষণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, পরিকল্পনা ও বাস্তবায়নের দুর্বলতার কারণেই অনেক নগরাঞ্চল পরিবেশ দূষণ ও অবক্ষয়ের শিকার হচ্ছে। টেকসই, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে উন্নয়ন কার্যক্রমের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় নিশ্চিত করা জরুরি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টিতে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি গবেষণার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যেও গবেষণার প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তবে গবেষণার মান আরও উন্নত করতে আন্তর্জাতিক মানের গবেষণা সাময়িকীতে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় বিভাগগুলোতে আধুনিক গবেষণাগার সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এবার ব্যক্তি পর্যায়ে পরিবেশ বিষয়ে গণসচেতনতা তৈরিতে অবদানের জন্য গাজী টেলিভিশনের বার্তা প্রধান ও মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম এবং নিউজ২৪-এর বান্দরবান প্রতিনিধি রতন কুমার দে গ্রীনম্যান অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন।

প্রতিষ্ঠান পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা ও পরামর্শক কার্যক্রমের জন্য জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশনএইড বাংলাদেশ), সবুজায়নে বিশেষ ভূমিকার জন্য মিশন গ্রিন বাংলাদেশ এবং পরিবেশবান্ধব ও টেকসই নগরায়ণে অবদানের জন্য সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড টেকনোলজি লিমিটেডকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির