1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার” জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন।

ঘোড়াঘাটে বজ্রপাতের ঝুকি কমাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫০০টি তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।”

  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ জন দেখেছেন

ঘোড়াঘাটে বজ্রপাতের ঝুকি কমাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫০০টি তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।”
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়
বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কে চলাচলকারী পথচারীদের ছায়া প্রদানের লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে ৫০০টি তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সোমবার সকালে উপজেলার হিলি মোড়-ওসমানপুর সড়কের পাশে তালবীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ইয়াসমীন আরা বানু এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা চৈতী রানী। কর্মসূচিতে ঘোড়াঘাট উপজেলার আনসার ও ভিডিপির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ইয়াসমীন আরা বানু বলেন, আনসার ও ভিডিপির সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সড়কের পাশে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে তালবীজ রোপণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রোপণ করা তালবীজগুলো যথাযথভাবে পরিচর্যার মাধ্যমে বড় গাছে পরিণত হলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে ভবিষ্যতে পথচারীদের জন্য ছায়ার ব্যবস্থা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির