1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা, প্রশংসা সর্বমহলে”

  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিসি লিজা, প্রশংসা সর্বমহলে”

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
দায়িত্ববোধ, সততা ও কর্মনিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোনার পৌর প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। গত ৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টায় নেত্রকোনা পৌরশহরের ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুলের গেট পর্যন্ত ২৯০ মিটার দীর্ঘ সড়কের উন্নয়ন ও ঢালাই কাজের মান তদারকিতে ছোট কন্যা,মুনমকে সঙ্গে নিয়ে সরেজমিনে মাঠে নামেন তিনি।
​কাজের গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “এটাকে আপনি জনগণের প্রতি দায়বদ্ধতা বা কর্মের দায়বদ্ধতা বলতে পারেন। এখানে নারী হিসেবে নয়, আমি নিজেকে একজন কর্মকর্তা হিসেবে দেখছি। জেন্ডার বড় বিষয় নয়; আমার পদবি অনুযায়ী জনগণের সেবা সুনিশ্চিত করা এবং কাজের গুণগত মান বজায় রাখাই মূল লক্ষ্য।”
​এর আগে দুপুরেও একই কাজের রড বাইন্ডিংসহ অন্যান্য বিষয় নিবিড়ভাবে পরিদর্শন করেন এই কর্মকর্তা। স্বচ্ছতা নিশ্চিত করতে ঢালাইয়ের আগেই রড বিছানোর ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করার বিষয়ে তিনি জানান, কেউ কোনো ত্রুটি ধরিয়ে দিলে তা সংশোধন করার সৎ সাহস তার রয়েছে।
​দিনভর দাপ্তরিক কাজ শেষে গভীর রাতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে কাজের তদারকিতে তার এই উপস্থিতি স্থানীয়দের মাঝে গভীর মুগ্ধতার সৃষ্টি করেছে। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী বলেন, “তিনি অত্যন্ত ডায়নামিক ও নিষ্ঠাবান কর্মকর্তা। রাত জেগে উন্নয়ন কাজ তদারকি করে তিনি দায়িত্বশীলতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা সমাজে ইতিবাচক বার্তা দেয়।”
​নেত্রকোনাবাসী মনে করছেন, এমন সৎ ও সাহসী কর্মকর্তাদের তদারকির মাধ্যমেই দেশের উন্নয়নমূলক কাজ টেকসই ও দুর্নীতিমুক্ত হবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির