1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে লালপুরে র‌্যালি ও আলোচনা সভা”

  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে লালপুরে র‌্যালি ও আলোচনা সভা”

লালপুর(নাটোর)প্রতিনিধি:

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরে লালপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবির হোসেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ঝর্ণা মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াজেদ আলী মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. নার্গিস সুলতানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফাইজুল ইসলাম, মোহাঃ গোলাম রাব্বানী এবং ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ সিবলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব লুৎফর রহমান, এস এম জিল্লুর রহমানসহ শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতা নয়; বরং এটি মানুষের আত্মমর্যাদা, সচেতনতা, দক্ষতা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সাক্ষরতার মাধ্যমে মানুষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সবার জন্য মানসম্মত, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সভায় বক্তারা সাক্ষরতার মাধ্যমে বৈষম্য দূর করে একটি জ্ঞানভিত্তিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যক্তি, সমাজ ও দেশের টেকসই উন্নয়নে সাক্ষরতার প্রসার আরও জোরদার করার আহ্বান জানান।

আলোচনা সভায় উপজেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির