“লালপুরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত”
লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিজিওথেরাপি ও পুনর্বাসনসেবার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং মানুষের সুস্থতা ও জীবনমান উন্নয়নে এর ভূমিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মোঃ আব্দুল আজিজ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
লালপুর মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে আয়োজিত সভায় ফিজিওথেরাপি ও পুনর্বাসনসেবার প্রয়োজনীয়তা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে সমন্বিত ফিজিওথেরাপি সেবার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোহরকয়া ডিগ্রি ও অর্নাস কলেজের অধ্যক্ষ ডা. ইসমত হোসেন, মাজার শরীফ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গের সম্পাদক ইমাম হাসান মুক্তি, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোসাঃ শাম্মি আক্তার,বীর মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম , সাবেক মেম্বার ইসমাইল হোসেন ভান্ডারি , সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সীমানুর রহমানের সঞ্চালনায়,
আলোচনায় বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা, বিভিন্ন ধরনের আঘাত ও অসুস্থতার পর পুনর্বাসনে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতে ফিজিওথেরাপি সেবার পরিধি আরও বাড়ানো প্রয়োজন।
আয়োজকরা জানান, ফিজিওথেরাপি ও পুনর্বাসনসেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
Leave a Reply