1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

কুলাউড়ায় পরিচ্ছন্ন সমাজ গঠনে ‘ক্লিন কুলাউড়া’ কর্মসূচির উদ্বোধন”

  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ জন দেখেছেন

কুলাউড়ায় পরিচ্ছন্ন সমাজ গঠনে ‘ক্লিন কুলাউড়া’ কর্মসূচির উদ্বোধন”
মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় ‘ক্লিন কুলাউড়া’ শীর্ষক বিশেষ সামাজিক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
​১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুলাউড়া ডাক বাংলা মাঠে কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও পৌরসভার মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সজলের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
​কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর রজত কান্তি ভট্টাচার্য।
​অনুষ্ঠানে সার্বিক উদ্যোগের লক্ষ্য তুলে ধরে বদরুজ্জামান সজল বলেন, “এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং কুলাউড়াকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সামাজিক দায়িত্ববোধ থেকে এই অরাজনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে এই সামাজিক উদ্যোগের সাধুবাদ জানান। তাঁরা বলেন, কুলাউড়াকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে নাগরিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরমচাল হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর কায়সার আরিফ, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিন্টু, কুলাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বক্স, উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক বিপুল চক্রবর্তী, উদীচী কুলাউড়ার সাধারণ সম্পাদক সুমন মিত্র, সামাজিক ব্যক্তিত্ব প্রভাষক শিপার উদ্দিন আহমেদ, জাসাস নেতা কামরুল হাসান, সমাজসেবক হাজির আলী এবং ছাত্রনেতা মুহিত।
​বক্তব্য প্রদান ও উদ্বোধন শেষে কর্মসূচির উদ্যোক্তা বদরুজ্জামান সজলসহ উপস্থিত অতিথিবৃন্দ হাতে গ্লাভস পরেন এবং ঝাড়ু ও টুকরি নিয়ে ডাক বাংলা মাঠ প্রাঙ্গণের ঝরা পাতা ও জমে থাকা ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন।
​কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির