1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

শিবচরে পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত”

  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

শিবচরে পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত”

সহিদুল ইসলাম
​শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১০শে সেপ্টেম্বর সকালে উপজেলার পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেনের পরিচালনায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

​সভায় বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন। তিনি বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে হলে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সবার আগে সচেতন হতে হবে। মাদকাসক্তি যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তাই মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শক্ত অবস্থান নিতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজে বাল্যবিয়ে এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি রোধে ছাত্রীদের সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বক্তরা শিবচর তথা সারাদেশে নারীর ক্ষমতায়ন, সামাজিক এবং দেশের উন্নয়নে নারীদের ভুমিকা এবং তাদের নিরাপত্তার বিষয় তুলে ধরেন।

​নাগরিক হিসেবে শিক্ষার্থীদের করণীয় ও বর্জনীয় দিকগুলো তুলে ধরে ওসি বলেন, কোনো ধরনের অনৈতিক বা সন্দেহজনক কিছু দেখলেই তাৎক্ষণিকভাবে শিক্ষক কিংবা পুলিশকে জানাতে হবে। কুসংসংস্কার ও সামাজিক প্রলোভন এড়িয়ে নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে।

​মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সামছুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা সমাজকে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে হাত তুলে শপথ গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির