1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।”

  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ জন দেখেছেন

মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেন, সচেতনতা ছাড়া অপতথ্য, গুজব, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়। একটি নিরাপদ, সুস্থ ও দায়িত্বশীল সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে প্রচার না করার পাশাপাশি মাদক, অপরাধ, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয় প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার মিরপুর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মিরকো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্প ও সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এসব কথা বলেন।

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোহাম্মদ আবিদ হোসেন এর সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তামিম আহমদ। তেলাওয়াতকৃত আয়াতসমূহের বাংলা অনুবাদ পাঠ করেন মাওলানা জুবায়ের আহমদ। পরে মিরকো ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রবন্ধ পাঠ করেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন ছড়াশিল্পী মিনারা আজমী।

মিরকো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক এস এম মেহেদী হাসানের পরিচালনায় এবং পরিচালক সাংবাদিক আনহাার সমশাদের সঞ্চলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজি নাদিমুল হক। এছাড়াও বক্তব্য পর্বে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজ নিজ কর্মক্ষেত্র ও সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

বিশেষ করে পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম। নিরাপদ প্রাণিজ খাদ্য, প্রাণিসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ অফিসের উপপরিচালক ডা. আশরাফুল আলম খান। কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজারের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মাজেদ মিয়া এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন। সামাজিক সুরক্ষা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ বিষয়ে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান। দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। নিরাপদ মাছ উৎপাদন, মাছের পুষ্টিগুণ ও জনস্বাস্থ্যে মাছের ভূমিকা নিয়ে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন। মৌলভীবাজার জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জল শীল অপতথ্য, গুজব, ভুয়া ফটোকার্ড, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য শনাক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই এবং ফ্যাক্টচেকিংয়ের গুরুত্ব তুলে ধরেন। জনস্বাস্থ্য বিষয়ে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. মোহসিন নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া পানিবাহিত ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতার বিষয়ে আলোচনা করেন। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাজহারুল মজিদ। মাদকবিরোধী সচেতনতা, সাইবার নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং মাদকের ক্ষতিকর প্রভাব ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার বিষয়ে বক্তব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী প্রসিকিউটর এস এম সোহেব রহমান। বাংলাদেশ কৃষি ব্যাংক, মৌলভীবাজার জেলা শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কামাল হোসেন সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও নিরাপদ ব্যাংকিং সেবা, ব্যাংকিং কার্যক্রমে সচেতনতা এবং আর্থিক লেনদেনে সতর্কতার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ব্যাংকিং সেবার মাধ্যমে জনগণের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের গুরুত্ব নিয়েও তিনি আলোচনা করেন।

এ ছাড়া অনুষ্ঠানে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, মিরকো ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) নিলুফা ইয়াছিন, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ খাঁন, ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমদ মম বক্তব্য দেন।

বক্তারা বলেন, একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারের আগে যাচাই করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ খাদ্য গ্রহণ, মাদক থেকে দূরে থাকা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ, তথ্যবহুল ও তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদানের স্বীকৃতিস্বরূপ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজারের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মাজেদ মিয়াকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সময়ের গুরুত্ব তুলে ধরে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়। পরে সভাপতি এনডিসি মোহাম্মদ আবিদ হোসেনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে সেবা দেয়া হয়। ৩৫জন ছানীপড়া রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। রোগীদেরকে বিনা মূল্যে চিকিৎসা, ফ্রি ঔষধ এবং প্রয়োজনীয় রোগীদেরকে চশমা দেয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির